ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার।একই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের ও সারাদেশে ওসমান হাদীর সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। অবিলম্বে খুনীদের এবং তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিত করার দাবী জানান।

প্রবাসী খোকন জমাদার আরো বলেন- এই পুরো ঘটনায় এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন, গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশাপাশী অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতিতে কার্যকর পদক্ষেপের দাবী জানান।