ঢাকা, রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে হতাহতদের জন্য বাবুল হোসেনের শোক

রাজধানীসহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি,হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন জমাদার  শুক্রবার (২১ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান আনসারী সুমনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন ।তিনি আরো বলেন ভূমিকম্পের তীব্রতা আমাদের সতর্কবার্তা দিয়েছে। এখনই সবাইকে সততা, ন্যায়নিষ্ঠতা, নীতি-নৈতিকতা এবং আল্লাহর মনোনীত সরল পথে ফিরে আসতে হবে।এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছি।এই দুর্যোগ থেকে উত্তরণে আমরা সবাই একে-অন্যের পাশে দাঁড়াই—এটাই আজকের সবচেয়ে বড় প্রয়োজন।এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। বিবৃতিতে তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করেন।