ঢাকা, শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এটুপি গ্রুপের চেয়ারম্যানের সহধর্মিণী শাবনুর ইয়াসমিন হ্যাপির জন্মদিন পালিত

জমকালো আয়োজনে এটুপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সহধর্মিনীর জন্মদিন পালন করেছে তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সুশীল সমাজ। ১৪ আগস্ট ( বৃহস্পতিবার) সন্ধ্যায় এটুপি গ্রুপের চেয়ারম্যানের অফিসে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে এটুপি গ্রুপের চেয়ারম্যানের সহধর্মিনী শাবনুর ইয়াসমিন হ্যাপি বলেন-আজ আমার জন্মদিন ছিল। আমার জন্মদিনে আমার স্বামীসহ যারা আমাকে এমন একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।

 

এ সময় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার মো.আমিনুল ইসলাম বুলু, বাংলাদেশ মানবাধিকার পরিষদের কোষাধ্যক্ষ কে.এম.মইনুল আজিজ,কার্যনিবার্হী সদস্য ব্যারিষ্টার খাজা সাইফ আহসান, চীফ কো-অর্ডিনেটর-মাইনউদ্দিন প্রমুখ।