ঢাকা, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা মুশফিক

দেশের পৃথক দুইটি স্যাটেলাইট চ্যানেল কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা নির্বাচিত হয়েছে কক্সবাজারের মুশফিকুর রহমান নিবরাসি।

স্যাটেলাইট চ্যানেল News 24 ও Channel 24-এর পৃথক আয়োজনে যথাক্রমে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ হয়েছে মুশফিক। চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে সে পেয়েছে নগদ তিনলক্ষ টাকা ও ওমরাহ পালনের সুযোগ এবং দ্বিতীয় প্রতিযোগিতায় রানারআপের পুরস্কার হিসেবে পেয়েছে নগদ এক লাখ টাকা ও নানা মূল্যবান পুরস্কার।

 

 

 

উভয় প্রতিযোগিতার প্রতিটি পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী দেশ ও দেশের বাইরের কারিগণ মুশফিকুর রহমানের প্রশংসা করেছেন। উল্লেখ্য যে, মুশফিকুর রহমান এর আগেও জেলার বহু হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারের সৌভাগ্য অর্জন করেছে।

মুশফিকুর রহমান নিবরাসি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অল্প সময়ে সাড়াজাগানো কক্সবাজার জেলার স্বনামধন্য দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের মেধাবী শিক্ষার্থী।
মুশফিককে চ্যানেল টোয়েন্টিফোরের ফাইনাল-পরবর্তী টকশো-তে জিজ্ঞেস করা হয়েছিল— তোমার এমন সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? মুশফিক জানিয়েছে, আমার এতটুকু আসার পিছনে আমার শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের সম্মানিত পরিচালক মাওলানা জিয়াউল হকের ভূমিকাই সবচেয়ে বেশি।

মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক এবং প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও মুশফিকের গর্বিত পিতামাতা মুশফিকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।