ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছায়ার আঁধার মায়ার টানে – অভ্র ওয়াসিম

মন খারাপ করে লাভ কী
চল যায় তমাল গাছ বট তলায়।
ছায়ার আঁধার মায়ার টানে
দুটো মন একটু বসে প্রাণ জুড়ায়।
মেঘ জমেছে হাতটা বাড়া
বৃষ্টি নামুক চাস না তুই?
আয় না এদিক ঠোঁটটি রাঙা
ভাবিস কী অতো যাচ্ছে তাই?
দেখ না তুই কদম গাছে বকফুল
পায়ের নিচে কোমল তরু সবুজ ঘাস।
দেখ না তুই নদীর পাড়ে দোয়েল শিস
নাই বা ছুঁলি দুপুর বেলার জলোচ্ছ্বাস।