মনের দুয়ারে অনুভব
শিহরণ
অদ্ভুত ভালো লাগা
বসন্ত সমীরণ।
না বলা কথা মনের
ভাষা
অবুঝ চোখে আঁখি
মিলন।
আজি ফাল্গুনের
প্রথম দিনে
বাসন্তী ফুলের আভা
প্রিয় মুখ।
ভালোবাসার টকটকে
লাল গোলাপ
তোমার জীবনের
বেনীগাঁথা সুখ।
মুখটা তোমার দখিন
মুখী
নয়নটা রয়েছে উত্তর
দিকে।
অনুরাগে ভরা নদীর
ঢেউ
ছলাৎ ছলাৎ হৃদয়
বাঁকে।
তুমি ছুঁয়েছো হাত
মনের ভুলে
নিজের অজান্তে
মেনেছি ভালোবাসি।
এসো –
এই ভালোবাসার উষ্ণ
দিনে
শুধু বলি ভালোবাসি
ভালোবাসি।