ঢাকা, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মেট্রোরেলের পিডি হলেন আফতাব উদ্দিন

ঢাকা: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আফতাব উদ্দিন তালুকদারকে ফের ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমন্টে প্রজেক্টের (মেট্রোরেল, লাইন-৬) প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়েছে সরকার।

আগামী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আদেশ জারি করেছে।সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আফতাব উদ্দিন এই নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশ উল্লেখ করা হয়েছে।