ঢাকা, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য সেবা বিভাগের ৩৭৮ চিকিৎসকের পদোন্নতি

স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ৩৭৮ জন মেডিকেল অফিসারকে চারটি ক‌্যাটাগরিতে জুনিয়র কনসালট‌্যান্ট  (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞার সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ‌্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, করোনা মহামারিতে গত ৩ মাসে মোট এক হাজার ৩২৮ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালট‌্যান্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।