ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ৪

ঢাকা: রাজধানীর কোতয়ালী ও চকবাজার এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদস্যরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক চারজন হলেন- কোতয়ালী এলাকা থেকে নিতাই পাল ওরফে সূর্য্য (৪৫), ও শ্যামল চন্দ্র দত্ত ওরফে শিবু (৪২) এবং চকবাজার এলাকা থেকে মো. শাহান শাহ (৪৭) ও মো. মোস্তাক (৩৫)।

মেজর শাহরিয়ার  জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) কোতয়ালীর শাখারীবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৪ প্যাকেট বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যসহ সূর্য্য ও শ্যামলকে আটক করে র‌্যাব। সে সময় তাদের কাছ থেকে একটি ট্র্যাঙ্ক ও ৩৩ হাজার টাকা জব্দ করা হয়।

এছাড়া একই রাতে চকবাজার মডেল থানার হাজী রফিক মার্কেট এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৮৬৯ প্যাকেট বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যসহ শাহান ও মোস্তাককে আটক করে। এদের কাছ থেকে একটি মোবাইলফোন জব্দ করা হয়।

আটক ওই চার জনের নামে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার।