ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টির পলিসি ও রিসার্চ উইং গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ উইং গঠন করা হয়েছে। গঠিত উইংয়ের নেতৃত্ব দেবেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।

আজ (শনিবার) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়েছে। দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে পলিসি ও রিসার্চ উইং গঠন করা হয়।