২২ দিনে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মক্কায় পৌঁছেছেন ক্রস রুট ক্লাব নামে পাকিস্তানি ২৫ বাইকারের একটি দল। পাকিস্তানের লাহোর থেকে ইরান, আরব আমিরাত হয়ে তারা মক্কায় পৌঁছান।
লাহোর থেকে ৬ জানুয়ারি ওমরাযাত্রা শুরু করে এবং ২৮ জানুয়ারি মক্কায় পৌঁছায় বাইকারদের দলটি । তারা ১৯ দিন সৌদি আরবে অবস্থান করবেন। খবর আরব নিউজের।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কায় বাইকার দলটিকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। ওমরাহযাত্রীদের তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণায় এই ভ্রমণের উদ্যোগ নেয় দলটি।
সৌদিতে ১৯ দিন অবস্থানের পর তাঁরা বাইকে করেই নিজ দেশে ফিরবেন। যাওয়ার পথে তাঁরা কুয়েত, ইরাক, জর্দান ও ইরান ভ্রমণ করবেন।
সূত্র : আরব নিউজ