প্রতিবারের মতো এবারও পূজা উৎসব উদযাপিত হলো হোয়াটসঅনে। করোনা মহামারীর এ সময়ে ‘হোয়াটসঅন’ মানব জীবনের উদারতা, মহানুভবতাকে সময় সম্মান জানিয়ে ভার্চুয়ালি ইভেন্টের এ আয়োজন করেছে।
হোয়াটসঅন পূজা উৎসব ২০২১ এর এ অনুষ্ঠানটি ভার্চুয়ালি লাইভ অনুষ্ঠিত হয়েছে। হোয়াটসঅন মিউজিক একাডেমি বাংলাদেশ ও ইউনাইটেড কিংডম টিমের সহায়তায় এ উৎসবের আয়োজন করা হয়। এতে শোবিজের অনেক জনপ্রিয় তারকারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সঙ্গীতশিল্পী অবন্তি সিঁথি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কণ্ঠে তুলে নেন গান। তার চমৎকার গান উৎসবের আমেজ ঢের বাড়িয়ে দেয়।
প্রোগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জন্মভূমিকে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেককে এগিয়ে আসার আহবান জানান তিনি।
হোয়াটসঅন মিউজিক অ্যাকাডেমির শিক্ষক অনুপম চক্রবর্তী বলেন, হোয়াটসঅনের এমন উদ্যোগে আমি খুবই আনন্দিত। আশা রাখি সামনে হোয়াটসঅন আরো এগিয়ে যাবে।
সিথি ছাড়াও সাদিয়া শামা, চৈতি দাস ও কাকলী মনিও অনুষ্ঠানে গান পরিবেশন করেন।