ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

২৮ মার্চ ২০২৬ তারিখে জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা গভীর শোক জানিয়েছেন। তিনি মনে করেন, দেশ একজন গুণী শিক্ষাবিদকে হারালো। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।