মৃত জাকিয়া বেগম ওই গ্রামের দিনমজুর সেরাজুল ইসলামের স্ত্রী। তিনি স্ত্রী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। সেরাজুল ইসলাম ঢাকায় শ্রমিকের কাজ করেন।
কয়েকদিন ধরে চাল ছিল না জাকিয়া বেগমের ঘরে। এতে অপুষ্টি ও খাদ্যাভাবে ভুগছিলেন তিনি। পরে এলাকাবাসীর সহায়তায় কোনো রকম চলছিল তার জীবন।
রোববার সকালে অসুস্থ হয়ে পড়েন জাকিয়া বেগম। পরে এলাকাবাসী ও স্বজনরা খাটে শিবগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে এসে নদী পারাপারে নৌকার জন্য অপেক্ষা করছিলেন। নদীর কিনারে পৌঁছে দুপুর আড়াইটায়। আকুতি-মিনতি করে রিজার্ভ নৌকার জন্য অপেক্ষা করতে থাকা অবস্থায় বিকেল সাড়ে তিনটায় নদী ঘাটেই মারা যান সাত মাসের গর্ভবতী জাকিয়া বেগম।
বিষয়টি নিশ্চিত করেন পাঁকা ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা ও পাঁকা ইউপির স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ।
পাঁকা চর এলাকার কদমতলা যেতে উজিরপুর বালুর ঘাট ও বোগলাউড়ি ঘাট থেকে সকাল সাড়ে ৮টায় একটি নৌকা ছেড়ে গেলে কদমতলা ঘাটে পৌঁছে সকাল সাড়ে ৯টায়। এপারে আসতে বিকেলের আগে কোনো নৌকা পাওয়া যায় না। পাঁকা ইউপির চরাঞ্চলের কদমতলা এলাকায় প্রায় ৭০০ পরিবারের তিন হাজার মানুষের বসবাস।
স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, জাকিয়া বেগম অসুস্থতার কথা আগে কেউ জানাননি। সময় মতো জানালে ব্যবস্থা নেয়া যেতো।