ঢাকা, মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’-এর নতুন শোরুম উদ্বোধন

রাজধানীর বনানীতে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন ব্র্যান্ড বেস্ট বাই-এর ৫৬০তম শোরুম। গ্রাহকদের জন্য এক ছাদের নিচে পরিবারের সব ধরনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই শোরুমটি চালু করা হয়েছে।

সম্প্রতি বনানীর ১১ নম্বর রোডে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। এ সময় আরএফএল-এর হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুমে গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাসওয়্যার, খেলনা, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্যের বিশাল সংগ্রহ পাবেন গ্রাহকরা।

উদ্বোধনকালে আরএন পাল বলেন, গ্রাহকদের জন্য আধুনিক ও বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বনানীর এই নতুন শোরুমের মাধ্যমে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ আরও সম্প্রসারিত হলো। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে এমন মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে বেস্ট বাই কাজ করে যাবে।