ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উপলক্ষে আলোচনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে অদ্য সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জ (জহুর হোসেন চৌধুরী হল), ঢাকায় “আমাদের মহান স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ডা. এস এ মালেকের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখবেন- অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, উপাচার্য, বরিশাল বিশ্ব বিদ্যালয়, অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, উপাচার্য, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গাজীপুর, মুহাম্মদ শফিকুর রহমান এমপি, অধ্যাপক আ ব ম ফারুক, সাবেক ডীন, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধের কিংবদন্তী মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও পরিচালনা পরিষদ সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।