রাজধানীতে বাংলাদেশ মানবাধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসের তাৎপর্য, মানবিক মূল্যবোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি ও মানবিকতার চর্চা আরও জোরদার করা জরুরি। তারা সমাজে ন্যায়বিচার, মানবাধিকার রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ মানবাধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বুলু, এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আওলাদ হোসেন রাজীব, ব্যারিষ্টার খাজা সাইফ আহমেদ, চীপ কো-অর্ডিনেটর মঈন উদ্দিন, সেন্ট্রাল কো-অর্ডিনেটর রাশিদা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলা কো-অর্ডিনেটর সেলিনা শিরিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরানুর ইসলাম, সহ-সভাপতি, মাহবুবুল ইসলাম চৌধুরী (এম আই চৌধুরী), যুগ্ম সাধারণ সম্পাদক রুপায়ন বডুয়া, বাংলাদেশ ব্যাংকের এডি সুজন রৌদ্র, ফিল্ড ম্যানেজার মোস্তফা তরফদার, সুমন বডুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।