বার্জে ফর্মের কারণে তীব্র সমালোচনার মধ্যে থাকা মার্নাস লাবুশেন আরও একবার সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণের। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সোমবার ঘোষিত সেই দলে জায়গা পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া লাবুশেন গত সপ্তাহে ওয়ানডে দল থেকে বাদ পড়লেও ১৬ সদস্যের টেস্ট দলে রাখা হয়েছে। বাংলাদেশ সিরিজে তিন ইনিংসে মাত্র ৩৬ রান করায় তার ব্যাটিং নিয়ে সমালোচনা শুরু হয়। সাত বছর ধরে তিন নম্বরে ব্যাটিং করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “আমরা চাই মর্নাস আরও রান করুক, তবে আমরা আত্মবিশ্বাসী যে সে এখনও ইতিবাচক অবদান রাখতে পারবে।”
দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কুপার কনোলি, পেসার মাইকেল নেসার এবং বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেমান।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া নেসার চোটের কারণে বাংলাদেশ সিরিজে খেলতে পারেননি। বেইলি জানিয়েছেন, তিনি সফরের শুরুতে ফিট হয়ে যাবেন।
কনোলি সাম্প্রতিক সময়ে বোলিং করেননি, তাকে মূলত মিডল-অর্ডার ব্যাটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।
ওপেনার হিসেবে জেক ওয়েদারাল্ডের পরিবর্তে ট্রাভিস হেডের সঙ্গী ম্যাথিউ রেনশকে রাখা হয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে ৯ অক্টোবর ডারবানে। এটি হবে ২০১৮ সালের কুখ্যাত বল-ট্যাম্পারিং ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় দুই দলের প্রথম টেস্ট মুখোমুখি।
বেইলি বলেন, “দক্ষিণ আফ্রিকার দর্শকরা সবসময় উৎসাহী। দুই দলই শক্তিশালী, বিশেষ করে বোলিং আক্রমণ। আশা করি দর্শকরা ক্রিকেটেই মনোযোগ দেবেন।”
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার।