বিকেল ৩টায় খামারবাড়ি বার্ক অডিটোরিয়ামে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকেল ৩টায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশ-বিদেশে প্রবাসীদের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৩টায় মেরুল বাড্ডায় জুলাই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।