ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

সিলেট বিভাগে প্রাইভেট কার চোর চক্রের মূলহোতা তারা

সিলেট বিভাগের প্রাইভেট কার চোর চক্রের দুই মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক‌ইসঙ্গে তিনটি চোর‌াই প্রাইভেট কারসহ চুরির সঙ্গে জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

তিনি বলেন, গত ১০ জুলাই কুলাউড়া পৌরসভার মধ্য মাগুরা এলাকার রাস্তা থেকে একটি সিলভার রংয়ের নিউ মডেল ২০০৬ জি-করোলা প্রাইভেট কার চুরি হয়। এ ঘটনার পর থেকেই মৌলভীবাজার জেলা পুলিশ চোরাই গাড়ি উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুরো সিলেট জোনে অভিযান শুরু করে। আজ (১ আগস্ট) ভোরে প্রথমে অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর থানাধীন গুজারাই গ্রামের আলীম মিয়ার ছেলে শাহ আলমকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার বেড়িরচর এলাকা থেকে আন্তঃজেলা ও বিভাগ গাড়ি চোর মুহিবুর রহমান সিতুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম ও মুহিবুর রহমান সিতুকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে সিতুর শ্বশুর বাড়ি থেকে গত ১০ জুলাই কুলাউড়ার মধ্য মাগুড়া থেকে চুরি হওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। তারা সিলেটের আন্তঃবিভাগ চোর চক্রের মূলহোতা।

পুলিশ সুপার জানান, গাড়ি চুরি সংক্রান্ত মামলা হওয়ার পর থেকে গাড়ি উদ্ধার অভিযানের সময় আরও দুটি চোরাই প্রাইভেট কার উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট থেকে তোফায়েল মিয়া (২৬), আব্দুল আলীম (৩০), হবিগঞ্জের মাধবপুর থেকে মহিউদ্দিন (৩০) , মৌলভীবাজার সদর থেক জসিম মিয়া (৩৭), শমশেরনগর থেকে আবুল হোসেন (৩১) ও রাজনগর থেকে কয়েছ মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়।