নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বিএনপির ৪ নং ওয়ার্ডর সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম গেদা মাতাব্বর । বিএনপির দুরদিনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় রফিকুল ইসলাম গেদা মাতববরকে নিয়ে আগামী দিনের সমাজ গঠনের স্বপ্ন দেখছে এলাকাবাসী। তাই আগামী সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী রফিকুল ইসলাম গেদা মাতাব্বর ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশন ৪ নং ওয়ার্ডের বিএনপির অন্যতম সদস্য তথা ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আত্নপ্রকাশের খবরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও এলাকাবাসীর অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে সরকার দলীয় একনিষ্ঠ কর্মী রফিকুল ইসলাম গেদা মাতাব্বর অংশগ্রহণের সম্ভাবনা বেশ জোরালো।
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম গেদা মাতাব্বরকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে সবাই। রাজনৈতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
রফিকুল ইসলাম গেদা মাতাব্বর সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করে বলেন, দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন।ফ্যাসিবাদের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম বেগবান করতে জীবনবাজি রেখে অংশ নিয়েছেন।বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী।তাই সরকার প্রধানের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।একইসাথে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছে প্রকাশ করেন। ওয়ার্ডবাসীর জন্য কথায় নয়, কাজে প্রমান দিতে চান তিনি। সে লক্ষ্যে তিনি দলীয় চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থেকে কাজ করে চলেছেন।
স্থানীয় সচেতন মহলের ধারণা, সিটি করপোরেশনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও স্পষ্টতা আসবে।তবে নৈতিক ও ক্লিন ইমেজের সমাজসেবক রফিকুল ইসলাম গেদা মাতাব্বর প্রার্থী হিসেবে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী।