ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘ছাদবাগান’

কলকাতার নন্দনে শুরু হয়েছে ৪ দিনব্যাপী সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে দক্ষিণ এশিয়ার দেশ থেকে অংশগ্রহণ করে ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। এর আয়োজন করেছে ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’।

বাংলাদেশ হতে কিছু সিনেমা প্রদর্শনী ও প্রতিযোগিতা ক্যাটাগরিতে সিলেকশন হয়েছে। যার মধ্যে অন্যতম ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘একদিন ঝড় থেমে যাবে’- গানে অনুপ্রাণিত হয়ে নির্মিত জীবন শাহাদাতের পরিচালনায় চলচ্চিত্র ‘ছাদবাগান’। এটি প্রযোজনা করেছেন উদয় হাকিম।

 

 

নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘একমাত্র চলচ্চিত্রই পারে যুদ্ধংদেহী মনোভাব দূর করে পৃথিবীতে শান্তির বার্তা আনতে, আর এই চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার ভাতৃত্ববোধ আরও মজবুত করতে সহায়ক ভূমিকা রাখবে।’

উৎসবের আয়োজক, সম্মানিত জুরি, অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এদিকে উৎসব চেয়ারম্যান, অভিনেত্রী শ্রীলেখাসহ বেশ কজনের সঙ্গে বাংলাদেশ ভারত মৈত্রী স্মারকসহ সাক্ষাৎ হয় জীবন শাহাদাতের।