ঢাকা, বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮০

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৯ জনে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে আরও আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৩৮০ জন। ফলে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ০৭ হাজার ১৪১ জন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। এছাড়া করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি।