নীলফামারী প্রতিনিধি: একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। অনাবিল আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় এ ঈদুল ফিতর। এ ঈদ আমাদের মুসলিমদের জাতীয় উৎসব। এ ঈদুল ফিতর মুসলিমদের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। একমাস রোজা পালনের পর এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। আমাদের মুসলিমগণের বছরে দু’টি উৎসব রয়েছে। একটি হচ্ছে ১ শাওয়াল তারিখে ঈদুল ফিতর এবং অপরটি হচ্ছে ১০ জিলহজ দিবসে ঈদুল আজহা। মুসলিম মিল্লাতের কাছে এ উৎসব প্রতিবছর আনন্দের দিন হিসেবে আসে। রোজা পালনের মাধ্যমে রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌন্দর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ–তিতিক্ষা, উদারতা, ক্ষমা ও মহানুভবতা মনুষ্যত্বের গুণাবলী বিকশিত হয় এবং গতিধারার প্রবাহ অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ঈদুল ফিতর আমাদের কাছে আসে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান ভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের নীলমাফারী প্রতিনিধি বিশিষ্ট কয়েকজনের শুভেচ্ছা বার্তা এ প্রতিবেদনে তুলে ধরেছেন।
মোঃ রেজাউল ইসলাম রিজু (সদস্য সচিব : কাঠালী ইউনিয়ন যুবদল, নীলফামারী) বলেন রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত শেষে এলো খুশির ঈদ। আপনার জীবন হোক ঈদের চাঁদের মতো আলোয় ভরা, আনন্দে ও ভালোবাসায় উদ্ভাসিত। ঈদ মোবারক!
মোঃ মাসুদ হোসেন (আহবায়ক: খুটামারা ইউনিয়ন যুবদল, নীলফামারী) বলেন ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে শান্তি। আসুন, এই বিশেষ দিনে একে অপরের পাশে থাকি, সুখ-দুঃখ ভাগাভাগি করি। আপনার জীবন আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!
মোঃ আরিফুজ্জামান রিপন (সদস্য সচিব: জলঢাকা পৌর যুবদল, নীলফামারী) বলেন সফলতা ও শান্তির পথে আল্লাহ আপনাকে সহায়তা করুন। পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক অফুরন্ত আনন্দ ও ভালোবাসার বার্তা। আপনার ও আপনার পরিবারের জন্য রইলো শুভকামনা। ঈদ মোবারক!
মোঃ মামুনুর রশিদ মামুন (আহবায়ক: কৈমারী ইউনিয়ন যুবদল, নীলফামারী) বলেন রমজানের ত্যাগ ও সংযমের পর খুশির বার্তা নিয়ে এলো ঈদ। এই আনন্দঘন মুহূর্ত সবার মাঝে ছড়িয়ে পড়ুক, হৃদয় ভরে উঠুক ভালোবাসায়। ঈদ মোবারক!
মোঃ আতাউর রহমান আতা (আহবায়ক: মীরগঞ্জ ইউনিয়ন যুবদল, নীলফামারী) বলেন ঈদের চাঁদের আলোয় ভরে উঠুক আপনার মন, প্রিয়জনদের সঙ্গে কাটুক অসাধারণ মুহূর্ত। আল্লাহ আপনার সকল প্রার্থনা কবুল করুন। ঈদ মোবারক!
মোঃ আব্দুর রউফ খান (সদস্য সচিব: মীরগঞ্জ ইউনিয়ন যুবদল, নীলফামারী) বলেন ঈদ শুধু উৎসব নয়, এটি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। ধনী-গরিব, ছোট-বড় সবাই একসঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিক। ঈদ মোবারক!