নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও বিসিআরসি আইকনিক এ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয় ।
৬ মার্চ ২০২৬ শুক্রবার বিকেল ৫টায় জলপাই চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে “গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা করা হয়।
আলোচনা শেষে সামাজে বিভিন্ন খাতে অবদানের জন্য মোট ১০ টি ক্যাটাগরিতে আইকোনিক এ্যাওয়ার্ড প্রদান করা হয় এসময় আবাসন শিল্পে বিশেষ অবদানের জন্য সরকার প্রপার্টিজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম গোলাম মুর্তজাকে আবাসন খাতে ২০২৬ এর আইকন হিসেবে সম্মাননা দেওয়া হয়।
বিসিআরসি আইকনিক এ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি -এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ.ন.ম মেশকাত উদ্দিন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জাসাসের সাবেক সভাপতি জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব নূর আহমেদ, গ্রীন লাইন সুইচ বাজার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান বাবুল, সরকার প্রপার্টিজ লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস.এম গোলাম মর্তুজা ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম নয়ন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর সভাপতি ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দ। উক্ত আলোচনা ও ইফতার মাহফিলে পরিচালনা করেন সাহেদ আহাম্মদ সাধারণ সম্পাদক, (বিসিআরসি)।