শেয়ারবাজারে জ্বলানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের অন্যতম পাওয়ার প্লান্ট সামিট মাধবদী পাওয়ার প্লান্ট ইউনিট- ২ এর পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (পিপিএ) মেয়াদ শেষ হয়েছে। চলতি বছরের ১৫ ডিসেম্বর কোম্পানিটির এ প্লান্টের মেয়াদ শেষ হয়।
রোববার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সামিট মাধবদী পাওয়ার প্লান্ট ইউনিট- ২ এর প্লান্টটির মেয়াদ বাড়ানোর জন্য চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে আবেদন করেছে। ওই আবেদনটি এখনও বিবেচনাধীন রয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই প্লান্টটি বন্ধ থাকবে।