ঢাকা, সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল লিপা ইট ভাটার সংবাদ প্রকাশের তীব্র নিন্দা।

মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঙলা গড় অবস্থিত সনামধন্য লিপা ইট ভাটা সংবাদ প্রকাশে সুনাম ক্ষুন্ন জেরে স্বত্বাধিকারী লিয়াকত আলী তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, সরকারী নিয়ম অনুযায়ী কয়লা পুড়িয়ে ইট উৎপাদন করা হয়। পরিবেশ ও ফসল ক্ষেতের কোন ক্ষতি হয় না, তিনি জানান, গত ৬ জুন’ ঠাকূরগাঁও সংবাদ’ অনলাইন ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে আমার লিপা ইট ভাটা প্রতিষ্ঠান কে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কোন ভিত্তি নেই। আম বাগানের মালিক আম নষ্টের যে অভিযোগ করেছেন সে নিজে দায়ী কারণ, আম বাগানে কীটনাশক ও হরমোন প্রয়োগে ফসল ক্ষেত নষ্ট হতে পারে বলে এই সংবাদকর্মী অবগত করেণ।