আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠাতব্য গণভোটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ‘হ্যাঁ’তে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠাতব্য গণভোটে ‘হ্যাঁ’তেই ভোট দেবে। গণভোটে উত্থাপিত প্রশ্নসমূহের ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে ‘হ্যাঁ’ সূচকেই ভোট দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করে তোলার কোনো সুযোগ নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী জাতীয় সংসদও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে।
ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।