ঢাকা, বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রমে ৫০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং সেগুলো পুনরায় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিবার(২১ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন জানান, জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করআ হয়। এই সেলের তৎপরতায় এ পর্যন্ত মোট ৫০৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমরা তাদের হারানো ফোন ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।