জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। অফিসিয়াল থেকে শুরু করে পারিবারিক প্রয়োজনে মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। এবার গ্রুপ কলিং ফিচারে বিপ্লব আনছে হোয়াটসঅ্যাপ।
জানা গেছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তারা ভিডিওকল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারবেন। নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।