ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিতাই ডাক্তারের বাড়ীতে গভীর রাতে দুর্ধষ ডাকাতি

মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা, হাসাড়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডে নিতাই ফার্মেসি বাড়িতে সোমবার আনুমানিক রাত ৩ ঘটিকায় এক দুর্ধষ ডাকাতি হয় । ১০/১২ জন ডাকাত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। নিতাই ডাক্তার ডাকাত ডাকাত বলে চিৎকার করলেও গভির রাতের কারণে কেউ আসেনি। নিতাই ডা:এর ভাষ্য মতে নগদ ৫০০০০ হাজার টাকা ও বাড়িতে রাখা স্বর্ণালন্কার নিয়ে যায়। ডা: মারধর করতে বারণ করলেও কোন এক ডাকাত পেছন থেকে ডা: এর মাথায় আঘাত করে আহত করে চলে যায়। ডাকাত দল মুখোশ পরিহিত থাকায় কাউকে সনাক্ত করা সম্ভব হয় নি। ডা: নিতাই সদালাপী সৎজন ব্যক্তি। এলাকায় এই ঘটনায় সাধারন জনগণ খুবই উৎবিগ্ন। জনগনের দাবি এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।