আর্জেন্টিনাকে নেদারল্যান্ডস আটকেই রেখেছিল। তবে লিওনেল মেসির এক মুহূর্তের কারিশমায় তালা ভাঙল আকাশি-সাদারা। তার বাড়ানো বলেই গোলটা করলেন নাহুয়েল মলিনা। আর্জেন্টিনা এগিয়ে গেল ১-০ গোলে।
ডাচদের খেলার ধরনের কথা মাথায় রেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি একাদশে বড় পরিবর্তন এনেছিলেন। আর্জেন্টিনা সাধারণত ৪-৩-৩ ছকে খেলে থাকে। কিন্তু আজ লুসাইল স্টেডিয়ামের এই ম্যাচে দল নামে তিন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে, ছকটা বদলে যায় ৩-৫-২ তে, একজন ফরোয়ার্ড কম নিয়ে মাঠে নামতে হয় আর্জেন্টিনাকে।
সেটা আর্জেন্টিনাকে কিছুটা রক্ষণাত্মক স্থিতি এনে দিলেও বাধ সেধেছিল আর্জেন্টাইনদের আক্রমণে। আর সব ম্যাচের চেয়ে আজ আক্রমণে খানিকটা পিছিয়েই ছিলেন মেসিরা।