ঢাকা, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সংবর্ধনা প্রদান।

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধের পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জন জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় সময় উপজেলা পরিষদ হলরুমে  এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা শ্রেষ্ঠ জয়িতার মধ্যে সফল জননী মোসাঃ মিনারা বেগম,অর্থনৈতিক সফলতার অর্জনে নারী
নিলুফা আক্তার, সমাজ উন্নয়নে অবদার রাখার জন্য মোকসেদা বেগম,চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনে নারী আফরোজ জাহান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন আফরোজ জাহান পাপিয়া।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ও ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ শরীফুল আলম।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন।
অন্যদিকে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধের পক্ষে সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ষণ, শিশু ও নারী সহিংসতা প্রতিরোধের মানবন্ধন অনুষ্ঠিত হয়।