রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মীর হোসেন (৪০) ও জসীমউদ্দীন জর্জি (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছিনতায়ের কাজে ব্যবহৃত সিটি কর্পোরেশনের লোগোসহ দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান উপ-পুলিশ কমিশনার এইচএম আজিমুল হক।