ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন করে পিতা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নিজ মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যা কাণ্ডের স্বীকার পপি সরকার (১২) এর বাবা দিগিন্দ্র নম সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় প্রতিবন্ধী পপি সরকার এর লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের বাবা দিগিন্দ্র নম সরকার সুরমান আলীসহ আরও তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার এজাহারে নিহত পপি সরকারের বাবা দিগিন্দ্র বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে তার মেয়েকে হত্যার অভিযোগ করেন।

পরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এবং এসআই হারুন অর রশিদ এর উপর মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে শুরু করেন তদন্ত! তদন্তে পুলিশ জানতে পারে বিস্কুটের প্যাকেট নিহত পপির বাবা দিগিন্দ্র সরকারই ক্রয় করেন। এজাহারে মিথ্যা তথ্য দেখে সন্দেহ হলে পরবর্তীতে নিহত পপি সরকারের বাবা দিগিন্দ্রকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিগিন্দ্র স্বীকার করে যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে নিজেই হত্যা করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী মেয়েকে হত্যার দায়ে দিগিন্দ্র নম সরকারকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। পরে আজ রোববার (২ অক্টোবর) গ্রেপ্তারকৃত দিগিন্দ্র নম সরকার বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।