ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন-শরীয়তপুর সমিতি

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।সব বাধা জয় করে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। নিজ অর্থে বিশাল এ সেতু বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। স্বপ্নিল সেই মাহেন্দ্রক্ষণের বাকি আর মাত্র ১২ ঘণ্টা। (২৪ জুন ২২) শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর। যার মধ্য দিয়ে অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। উন্মোচন হবে নতুন সম্ভাবনার দ্বার। তাই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে  শরীয়তপুর সমিতি  পক্ষ থেকে  মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন।

 

এদিকে সেতুটির জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মাপাড় সেজেছে নতুন রূপে। যার ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশে।

 

শরীয়তপুর সমিতি ঢাকায় এক রেলি ২১ বি বি এভিনিউ থেকে প্রেসক্লাব পর্যন্ত আনন্দ র‌্যালি আয়োজন করে। র‌্যালি ঢাকাস্থ জাজিরা উন্নয়ন ফোরাম, শরীয়তপুর ফাউন্ডেশন, জাজিরা ফাউন্ডেশন, গোসাইরহাট উপজেলা সমিতি, ভেদরগণ্জ উপজেলা সমিতি,ডামুড্যা সমিতি,নড়িয়া উপজেলা পেশাজীবী সমিতি, ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকাস্থ শরীয়তপুর জেলা লেখক পরিষদ, ও অন্যান্য সামাজিক সংগঠন অংশগ্রহন করে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আনিস উদ্দিন মিয়া সভা পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল বাসার মিয়া।