ঢাকা, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার শামসুল ইসলাম মারা গেছেন

সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের সাবেক এই রেজিস্ট্রারের মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।