ঢাকা, সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে আক্তার হোসেন অনিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে আক্তার হোসেন অনিক, সাধারন সম্পাদক বিশ্ব মানবাধিকার ভিশন ভাটারা থানা । এক শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন অনিক জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঈদ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে সংগঠনের পক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। অনিক আরো বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’

‘এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঈদ উদযাপন করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।’

আক্তার হোসেন অনিক আরো বলেন, ‘ঈদুল ফিতর মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি— মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা।

আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আশা প্রকাশ করেন, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে।

তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় ত্যাগ ও সংযমের শিক্ষা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক শক্তির পক্ষে শপথ নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য সবাই কল্যাণময় সামনের দিকে এগিয়ে নেই। দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সবাই সহনশীল হই।