ঢাকা, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিওরইট ট্রেড মিট-২০২২’ উদযাপন করলো ইউনিলিভার

ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড ‘পিওরইট’ তার ব্যবসায়িক সাফল্য উদযাপন করতে দেশজুড়ে নিযুক্ত রিটেইল পার্টনারদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন ‘পিওরইট ট্রেড মিট-২০২২ এর আয়োজন করেছে।

সম্প্রতি রাজধানীতে ‘ম্যারিয়ট কনভেনশন সেন্টার’-এ অর্ধ-দিনব্যাপী ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ অনুষ্ঠিত হয়।

 

 

এতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ব্র্যান্ডটির ৩০০ জনের বেশি রিটেইল পার্টনার অংশ নেন। প্রতিবারের মতো এবারও পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে নিয়ে বাৎসরিক কর্মপরিকল্পনার আলোচনা ও পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে এ বৈঠকের আয়োজন করেছে পিওরইট। এছাড়া অনুষ্ঠানে সবচেয়ে সফল পিওরইট ব্যবসায়ী ও ২০২১ সালের সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়েছে।

 

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউবিএলের ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস ব্যবসার হেড অব বিজনেস শরিফুদ্দিন নওরোজ আহমেদ ও হোমকেয়ার ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর মো. শাদমান সাদেকীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিওরইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা চঞ্চল চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, পিওরইটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার একেএম তানভীর হোসাইন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার বর্ণা দাশগুপ্তা, ব্র্যান্ড ম্যানেজার এস. এম. ফাহিম হোসেন প্রমুখ।