ঢাকা, বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

মালদ্বীপে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৯ জন। এ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪৫৮১ জনে। এখন পর্যন্ত ২৬৫ জন ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১ হাজার ২০৯ জন করোনা রোগীর মধ্যে মালে ৫৭৫। আবাসিক দ্বীপগুলোতে ৪০৮। লাইভবোর্ডে ৪। অন্যান্য ১৫৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১১১ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত মালদ্বীপে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩২৮ জনে। মোট আক্রান্ত রোগী রয়েছে ৫৯৭৫। হাসপাতালে ভর্তি ২৬ জন।

একদিনে ৫০৬১টি নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে নমুনা সংগ্রহ করা হয় ২২১৫ জনের। মালে শনাক্তের হার ২৬ শতাংশ।

মালদ্বীপ গত বছর ফেব্রুয়ারিতে টিকাদান শুরু হয়। শনিবার পর্যন্ত প্রথম ডোজ পেয়েছে ৩৯৭১৭৯ জন। দ্বিতীয় ডোজ ৩৬৮৭৫১ জন।

এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছে ৩২৫২৭ জন। গত আগস্ট মাসে ১২ বছর থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়।