ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট খোয়াল বাংলাদেশ

ফিফা র‍্যাংকিংয়ে সিশেলসের অবস্থান ২০০তম স্থানে। বিপরীতে বাংলাদেশ আছে ১৮৪তম স্থানে।

কিন্তু মাঠের খেলায় পার্থক্যের দেখা মিললো সামান্যই। তবে প্রথমার্ধে গোল পেয়ে প্রতিপক্ষকে কিছুটা চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু বিরতির পর দুর্বল রক্ষণের মাশুল দিয়ে পয়েন্ট খোয়ালেন জামাল ভূঁইয়ারা।

 

প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে বুধবার কলম্বোর রেসকোর্স মাঠে ১-১ গোলে ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। খেলার ১৭তম মিনিটে ইব্রাহীমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৮৭তম মিনিটে রশিদ ড্যান ল্যাবরোসের গোলে মারিও লোমেসের দলকে হতাশায় ডোবায় সিশেলস।

বিস্তারিত আসছে…