ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১৭ লাখ মানুষ টিকা পেলেন

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু রোধে আরও প্রায় ১৭ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। এসময়ে মোট টিকা নেয়া ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ জনের মধ্যে প্রথম ডোজ ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা পেলেন তিন লাখ ৪৯ হাজার ৬৩১ জন।

রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ ছয় লাখ সাত হাজার ৯৭১ জন ও নারী সাত লাখ ২৩ হাজার ৮২৬ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহিদের মধ্যে পুরুষ এক লাখ ৭৬ হাজার ৭১৯ জন ও নারী এক লাখ ৭২ হাজার ৯১২ জন।

এ বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেয়া হলেও পরবর্তীতে সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও মডার্নার টিকা দেয়া হয়।

গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ লাখ ডোজসহ টিকাদান শুরুর পর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৯২ জনে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি আট লাখ ৭১ হাজার ২২ জন।

জানা গেছে, গত ৩ নভেম্বর পর্যন্ত টিকা নেয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ছয় কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ছয় কোটি ছয় লাখ ৭২ হাজার ৮৭৭ জন ও পাসপোর্টের মাধ্যমে আট লাখ ৯৫ হাজার ৮৩৩ জন নিবন্ধন করেন।

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button