ঢাকা, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানকে পাহাড়সম লক্ষ্য দিলো বাংলাদেশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে টস ভাগ্য ছিলো টাইগারদের বিপক্ষে। টস জিতে আগে বল করার সিদ্বান্ত নেয় ওমান ‘এ’ দল। ব্যাট করতে নেমে নাইম-নুরুলদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ দল।

ব্যাটিংয়ে শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও নাঈম শেখ। তারা দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে দলীয় ১০২ রানে মাথায় শ্রীভাস্তার বলে প্যাভিলিয়নে ফিরে যায় লিটন। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ৩৩ বলে ৫৩ রান। এদিন ক্রিজে ব্যর্থতার পরিচয় দেন সৌম্য সরকার। ৮ বলে ৮ রান করে আউট হন। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আউট হন বাজেভাবে। দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বাংলাদেশ।

সেই চাপ আরও বাড়ান আফিফ হোসেন। দুই বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান আফিফ। তবে শেষ দিকে এসে ঝড়ো ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। ১৫ বলে ৪৯ রান সোহান ও ১০ বলে ১৯ রানে শামীম পাটোয়ারি অপরাজিত ছিলেন। এর আগে ৫৩ বলে ৬৩ রান করে সেচ্ছায় অবসরে যান নাইম শেখ।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।