সপ্তাহের ৪র্থ কার্যদিবস আজ বুধবার বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও ব্যাতিক্রম প্রবণতা লক্ষ্য করা গেছে জ্বালানি ও ওষুধ খাতের শেয়ারগুলোতে। বাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের ২৩ টি কোম্পানির মধ্যে মাত্র ৫ টি কোম্পানির দর কমেছে বিপরীতে বেড়েছে ১৮ টি কোম্পানির শেয়ার দর। দিনের সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় থাকা ৩ টিই ছিলো এই খাতের।
দিনের সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে পাওয়ার গ্রিড কোম্পানির। সমপরিমান দর বেড়েছে জ্বালানি খাতের আরেক প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি ডেসকোর। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারদর মঙ্গলবার ছিল ৬২ টাকা ৩০ পয়সা। দিনে দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়ে লেনদেন শেষ হয়েছে ৬৮ টাকা ৫০ পয়সায়। শতকরা হিসেবে দাম বেড়েছে ৯.৯৫ শতাংশ।
এমজেএল বাংলাদেশ লিমিটেড শেয়ার দর গতকালের তুলনায় ৯.৮২ শতাংশ বেড়েছে। আজকে এই কোম্পানি সর্বশেষ ১১২টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় এই কোম্পানির অবস্থা ছিলো ৫ম।
ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি (ডেসকো)র শেয়ার দর গতকালের তুলনায় বেড়েছে ৯.৫৭ শতাংশ। আজকে এই কোম্পানি সর্বশেষ ৪৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় এই কোম্পানির অবস্থা ছিলো ৬ষ্ঠ।
দর বাড়ার তালিকায় থাকা অপর খাতটি হলো ওষুধ ও রসায়ন খাত। ওষুধ ও রসায়ন খাতের ৩১টি কোম্পানির মধ্যে ১ টির লেনদেন স্থগিত ছিলো। বাকিগুলোর মধ্যে দর কমা ও বৃ্দ্ধি হওয়া কোম্পানির সংখ্যা ১৪টি করে। ২টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিলো। এখাতের সবচেয়ে বেশি দর বেড়েছে এডভেন্ট ফার্মার দর, ৯.৯৩ শতাংশ। সর্বোচ্চ দর বাড়ার তালিকায় এই কোম্পানির অবস্থান ছিলো ২য়।
এছাড়া বিকন ফার্মার দর ৭.৬১ শতাংশ, একটিভ ফাইনের দর বেড়েছে ৭.৩৫ শতাংশ।