ঢাকা, রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব  মো: এনায়েত কবির।

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব  মো: এনায়েত কবির গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । তিনি মরহুমের পরিবার, আত্মীয় স্বজন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।  শোক বার্তায় তিনি আরো বলেন -উনার সাথে অতিবাহিত সুন্দর মুহূর্তগুলো আমার হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। মহান আল্লাহতায়’লা উনাকে জান্নাতবাসী করুন। আমিন।
বাংলাদেশ তথা বিশ্বমানবতার জন্য এই কঠিন সময়ে সকল মানুষের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন।

উল্লেখ্য, গত বছর জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছোট ভাইও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।