ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে শোক দিবস পালিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , জুম প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ, জাতির জনক ও তার পরিবারের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, জাতির জনকের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, জাতির জনক ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান আলোচনায় বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন।