ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চাকরিজীবী লীগ’ করে পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

নামসর্বস্ব সংগঠন ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ প্রতিষ্ঠা ও তাতে দেশব‌্যাপী সভাপতি-সাধারণ সম্পাদক নিয়োগের বিজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ কমিটির সদস‌্য পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর।

উপ কমিটির সদস‌্য সচিব এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দপ্তরকে এই বিষয়ে চিঠি তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের ওই নামসর্বস্ব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের নামসম্বলিত পোস্টারের ছবি প্রকাশ করা হয়। ওই পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশ শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে সব মহলে চলছে সমালোচনা। সূত্রঃ রাইজিংবিডি.কম