ঢাকা, বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুর ধাক্কা সামলে এগোচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তবে সে ধাক্কা সামলে মুমিনুল-সাদমানের ব্যাটে এগোচ্ছে টাইগাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫২ রান। মুমিনুল ব্যাট করছেন ২৬ রানে। সাদমান খেলছেন ১২ রান নিয়ে।

এর আগে দলীয় মাত্র ৮ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। ব্লেসিং মুজারবানির শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার সাইফ হাসান (০) ও নাজমুল হোসেন শান্ত (২)।

ইনজুরির কারণে একাদশে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী। ফিরেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাদমান ইসলাম।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।