তোমার বিষণ্ন মুখ
আমাকে বিচলিত করে
দিন শেষ হয়ে আসে
নামবে এখনই আঁধার
কূলে ফেরে তরী ক্লান্ত মাঝি
আমি চেয়ে থাকি সেই টাটকা
সজিব মন ভালো করা
ফুলের দিকে আনমনে।
তুমি বিষণ্ন হলে
আমার পৃথিবী মরে যায়
এক পর্বত বেদনা
আমাকে আঘাত করে
আমার আশাগুলো বাসি
ফুলের মত ঝরে ঝরে পড়ে
আমি তোমার কিশোর বেলার
মুখ দেখতে বড় ভালোবাসি।
তুমি বিষণ্ন হইও না
রাতের জোছনায় আমরা হেঁটে যাবো
কালের যুগান্তরে হাসি মুখে।
১২/০৬/২০২১, বিকাল ৪:২০
মুন্সিগঞ্জ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা।