ঢাকা, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই প্রথম বাংলাদেশে চার ধরনের খাঁটি মধু নিয়ে এলো পুষ্টি মধু

ঢাকা: সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালোজিরা মধু এবং সুন্দরবনের মধু এই চার ধরনের খাঁটি ও প্রাকৃতিক মধু নিয়ে অনুষ্ঠানিক যাত্রা শুরু করলো পুষ্টি মধু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি.কে. গ্রুপের সম্মানিত পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের সি.এ.ও লমাস রাইসুল গনি, জি.এম (প্লান্ট) তৌহিদুল ইসলাম চৌধুরী, জি.এম সেলস (কনজ্যুমার ডিভিশন) আলম চৌধুরী, এ.জি.এম (কনজ্যুমার ডিভিশন) শফিকুল ইসলামসহ হেড অফিস ও ফ্যাক্টরির উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে মোফাচ্ছেল হক বলেন, সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে পুষ্টি সবসময় বিভিন্ন রকমের গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে। পুষ্টি মধু এরই একটি অংশ।